Export
এসএসসি পরীক্ষার এক মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার, গুজব ছড়ালে ব্যবস্থা
এসএসসি পরীক্ষার এক মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার, গুজব ছড়ালে ব্যবস্থা
JANUARY 30, 2024 | 11:19 AM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৩৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
test user